পিএসএলের চলতি আসরের জন্য বাংলাদেশি ৫ ক্রিকেটারকে বিসিবি থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছিলো।
তবে পেশোয়ার জালমি বিবিসির কাছে শরিফুল ইসলাম ও নাহিদ রানা ছাড়পত্র বাড়ানোর আবেদন করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও একদিনের মেয়াদ বাড়িয়েছে দুই টাইগার পেসারের।
আরও পড়ুন:
তাই মুস্তাফিজ-রিশাদদের সঙ্গে ফেরা হচ্ছে না নাহিদ রানা শরিফুলের।
সোমবার মুলতান সুলতানের সঙ্গে ম্যাচ খেলে তারপর দেশে ফিরবেন তারা। আর পারভেজ হোসেন ইমন ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পেয়েছিলেন তবে ইনজুরির কারণে মেয়াদ শেষের আগেই দেশে ফিরতে হয়েছে ইমনকেও।





