বগুড়ায় ক্রিকেট ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত

ক্রিকেট ট্যালেন্ট হান্টে অংশগ্রহণকারীরা
এখন মাঠে
0

‘খেলবে তুমি দেখবে বিশ্ব’— এ স্লোগান সমানে রেখে উদীয়মান ক্রিকেটার খুঁজতে বগুড়ার শেরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৬’। আজ (শনিবার, ২৫ এপ্রিল) উপজেলার ডিজে হাইস্কুল মাঠে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান।

‘একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট: একটি সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে প্রায় ৮০০ ক্রিকেটারের মধ্যে যাচাই-বাছাই করে বাংলাট্র্যাক ক্রিকেট একাডেমি। এরমধ্যে ১০ জনকে চুড়ান্ত করা করা হয়।

আরও পড়ুন:

বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় দলের ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, বাংলা ট্র্যাকের পরিচালক মুক্তাদির প্রমুখ।

একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট: একটি সামাজিক উদ্যোগের পৃষ্টপোষক আসিফ সিরাজ রাব্বানী জানান, চুড়ান্ত বাছাইয়ে ১০ জনকে প্রশিক্ষণসহ যাবতীয় পৃষ্ঠপোষকতা দেবে সংগঠনটি। এছাড়া এ মাঠে স্থায়ীভাবে অনুশীলন করার নেটের ব্যবস্থা করা হয়।’

এসএইচ