সম্প্রতি প্রতিভা অন্বেষণের কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালীন সময়ে পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হয় মিথিলা।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি জানার পর আমিনুল হক তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজখবর নেন। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে, চিকিৎসাধীন মিথিলার সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন:
এসময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারও খেলায় ফেরার সাহস যোগান, একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দেশের তৃণমূল পর্যায়ের সব ক্রীড়াবিদদের পাশে আছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।’
মিথিলার মা সেলিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এই সহযোগিতা তাকে পড়াশোনা এবং খেলাধুলায় ফিরতে সহায়তা করবে বলে জানান।





