উয়েফা নেশনস লিগ: পৃথক ম্যাচে মাঠে নামছে স্পেন-ইংল্যান্ড

উয়েফা নেশনস লিগ
এখন মাঠে
0

উয়েফা নেশনস লিগে আজ পৃথক ম্যাচে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই শীর্ষ শক্তি স্পেন ও ইংল্যান্ড। স্প্লিটে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক ক্রোয়েশিয়া, আর অন্য ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ফর্মে থেকে আজ মাঠে নামছে স্পেন। ঘনঘন ম্যাচ খেলা ও খেলোয়াড়দের ব্যস্ত শিডিউল থাকলেও, স্প্লিটে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো পরিবর্তন না এনে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা কোচ লুই দে লা ফুয়েন্তের। স্প্যানিশদের সেরা ফর্মের বড় কারিগর তরুণ তারকা লামিনে ইয়ামাল।

অন্যদিকে, আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে উড়তে থাকা ইংল্যান্ড আজ মোকাবিলা করবে চেক রিপাবলিককে। ইনজুরির কারণে মিডফিল্ডার অ্যালেক্স স্কট দল থেকে ছিটকে পড়ায় কিছুটা ধাক্কা খেয়েছে ইংলিশ শিবির। তারপরও অধিনায়ক হ্যারি-কেইনের দুর্দান্ত ফর্ম ও দলের আক্রমণাত্মক গতি বজায় রাখতে চায় কোচ টুমাস টুখেলের শিষ্যরা।

এফএস