ভারতের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর

হরমনপ্রীত কৌর
ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হারমানপ্রীত কৌর। যদিও খেলা চালিয়ে যাবেন তিনি।

তার অধীনেই গেল সপ্তাহে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। এর আগে ভারতকে তাদের প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপও এনে দেন অধিনায়ক হারমানপ্রীত। এছাড়া তার অধীনে তিনবার এশিয়া কাপও জিতেছে ভারতের মেয়েরা।

তবে, ৩৭ বছর বয়েসী হারমানপ্রীত আলোচনা সাপেক্ষেই সরে দাঁড়িয়েছেন নিজের জায়গা থেকে। গুঞ্জন ছিল, ২০২৮ অলিম্পিক পর্যন্ত নেতৃত্বে থাকতে চেয়েছিলেন এই ব্যাটার। তবে, এশিয়ান গেমসের ফাইনালই তার অধিনায়কত্বে ভারতের শেষ ম্যাচ।

নতুন অধিনায়কের আলোচনায় এগিয়ে আছেন বর্তমান সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। তার অধিনায়কত্বে শেষ দুইবার ওম্যান প্রিমিয়ার লিগ জিতেছে ব্যাঙ্গালোর। এবার জাতীয় দলেও পরিপূর্ণ নেতৃত্বে দেখা যাবে স্মৃতিকে।

এফএস