চোট পেয়ে সিলেট টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান

চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান
এখন মাঠে
0

বাম পায়ের গোড়ালিতে চোট পেয়ে সিলেট টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন তিনি। ব্যথার তীব্রতা এতোই বেশি ছিল যে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়েছে বাঁহাতি ওপেনারকে।

গোড়ালি মচকে যাওয়ায় এমআরআই স্ক্যান করানো হবে এই বাঁহাতি ব্যাটারের। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে আর খেলা হচ্ছে না তার।

মিরপুর টেস্টের পর সিলেটেও ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন সাদমান। তবে চোটের কারণে এবার থামতে হচ্ছে তাকে। তার অনুপস্থিতিতে বাংলাদেশের ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে সাদমানের চোটের প্রকৃত অবস্থা ও মাঠে ফেরার সময়।

এফএস