আজ বাংলাদেশ সময় দুপুরে জোহাননেসবার্গে পৌছান হৃদয়,খালেদ, জাকের আলি অনিক, স্পিন কোচ মুশতাক আহমেদ ও সহকারী কোচ মালি মাকেতা ও পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
এর আগে মঙ্গলবার দুপুরে ১৭ সদস্যের প্রথম বহর নিয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। অধিনায়ক শান্ত, মুশফিক, মুমিনুল, তাসকিনদের সঙ্গে ছিলেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মাহফিজুল রবিন। দলের সঙ্গে গেছেন প্রধান কোচ ফিল সিমন্সও।
জোহানেসবার্গ বিমানবন্দরে ফুল দিয়ে দলকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরাও। ১৫ নভেম্বর ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে তিন দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।





