সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, মেক্সিকোকে অবশ্যই এখনই অভিবাসীদের আটকাতে হবে। তা না করা হলে দেশটির ওপর আরোপিত শুল্ক তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করে দেয়া হবে। এ বিষয়ে মেক্সিকো সরকার ছাড়াও টেক্সাসের গভর্নর, মার্কিন বর্ডার পেট্রোল এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থাকে (আইসিই) স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিবাসন ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না।
গত মঙ্গলবার গুয়াতেমালা সীমান্তসংলগ্ন মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলা থেকে প্রায় ১ হাজার ৫০০ জনের একটি অভিবাসী দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা এই অভিবাসনপ্রত্যাশীরা আশা করছেন, গত সপ্তাহে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রে তাদের বসবাস ও কাজের সুযোগ তৈরি হতে পারে। সেই প্রত্যাশা থেকেই তারা পদব্রজে দেশটির উত্তরের সীমান্তের দিকে এগোচ্ছেন।





