আইপিএলের মিনি নিলামে নিবন্ধন করেছে বাংলাদেশের ৭ ক্রিকেটার

ক্রিকেট স্টেডিয়াম
ক্রিকেট
এখন মাঠে
0

আগামী আইপিএলের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আগামী ১৬ ডিসেম্বর বসবে আইপিএলের মিনি নিলাম। নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিসিআই ইতোমধ্যে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে, যার মধ্যে রয়েছে বিসিবিও। নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কতটা আগ্রহ দেখায় ফ্র্যাঞ্চাইজিগুলো সেটিও এখন আলোচনায়।

গেলোবার উগ্রবাদীদের হুমকির মুখে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসার মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। তবে এবার পরিস্থিতি বদলের ইঙ্গিত!

এফএস