লর্ডসে প্রথম টি-টোয়েন্টি; ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

ক্রিকেট স্টেডিয়াম
ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী বছরের ৩ জুন নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মেরিলিবোন ক্রিকেট ক্লাব এমসিসি জানিয়েছে, ইংল্যান্ড সফরের অংশ হিসেবে লর্ডসে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

একই দিনে মাঠে গড়াবে মিডলসেক্সের টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচও। প্রথমবারের মতো লর্ডসে দেখা যাবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ডাবল হেডার। এর আগে আগামী বছরের মে মাসের শেষ দিকে ১৭ বছর পর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।

সব মিলিয়ে আগামী গ্রীষ্মে ক্রিকেটের ঐতিহাসিক এই ভেন্যুতে ব্যস্ত সময় কাটবে টাইগারদের।

এফএস