এশিয়াতে জাপান কোরিয়া ভারতের মতো দেশগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমন অর্জন করায় উচ্ছ্বসিত বাফুফে সহ সভাপতি। তবে, এতে দায়িত্ব এবং কাজের পরিধিও বাড়ছে বলে মন্তব্য তার।
একই সঙ্গে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২১ দল নিয়ে বেশ আশাবাদী ফেডারেশন। যদিও বয়সভিত্তিক দলের কোচ হিসেবে লোডভিক ডি ক্রুইফের মেয়াদ বাড়বে কি না, তা নিয়ে চলমান সফর শেষে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।





