তিন ফরম্যাটে একই প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরির রেকর্ড ফিলিপসের

গ্লেন ফিলিপস
ক্রিকেট
এখন মাঠে
0

এক ক্যালেন্ডার বছরে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩ ফরম্যাটে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

২০১৭ সালে রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছিলেন। এতদিন পর্যন্ত সেটাই ছিল এক বছরে একই প্রতিপক্ষের বিরুদ্ধে সব ফরম্যাটে সেঞ্চুরির একমাত্র ঘটনা। এবার তাতে ভাগ বসালেন গ্লেন ফিলিপস।

ওয়েলিংটন টেস্টে ১৩৯ রানের ইনিংস খেলে চক্রপূরণ করেছেন তিনি। জানুয়ারিতে ইন্দোরে সিরিজের ৩য় ওয়ানডেতে ১০৬ রান করেছিলেন তিনি। অক্টোবরে অকল্যান্ডে সিরিজের ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১০৭ রান।

আর এবার ওয়েলিংটনে করেছেন ১৩৯। চলতি বছর ভারতের বিপক্ষে ১১ টি-টোয়েন্টি, ৬ ওয়ানডে আর ১ টেস্টে এই রেকর্ড করেছেন গ্লেন ফিলিপস।

এফএস