পচেত্তিনোর অভিষেক ম্যাচেই লিভারপুলের মুখোমুখি ম্যানইউ

কোচ পচেত্তিনো
এখন মাঠে
0

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মরিসিও পচেত্তিনোর অভিষেক হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে। নতুন কোচের অধীনে ভাগ্য পরিবর্তনের টোটকা খুজলেও শুরুতেই অগ্নিপরীক্ষার মুখে পচেত্তিনো। চলতি মৌসুমে কোন এওয়ে ম্যাচ জিততে পারেনি রেড ডেভিলরা। তাই এনফিল্ডে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়বে ইউনাইটেড। তবে লিভারপুলের ঘরের মাঠে পাঁচ ম্যাচে জয় মাত্র একটি।

একসময় ইংলিশ ফুটবলের রাজত্ব করা ম্যানচেস্টার ইউনাইটেড এখন ধুঁকছে। প্রিমিয়ার লিগে প্রথম ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট। একটি জয় নিয়ে ১৮ নম্বরে অবস্থান রেড ডেভিলদের। ৪০ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরুর রেকর্ডের দায় নিয়ে বিদায় নিতে হয়েছে মাইকেল ক্যারিককে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো।

তবে পচেত্তিনোর জন্য কাজটা মোটেও সহজ নয়। লিভারপুলের বিপক্ষে শেষ আট ম্যাচে জয় নেই তাঁর। অন্যদিকে, চলতি মৌসুমে এখনো কোনো প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচ জেতেনি ইউনাইটেড। লিগে টানা আট ম্যাচ জয়হীন থাকার হতাশাও সঙ্গী তাদের।

তবে অ্যানফিল্ডেও এবার অস্বস্তিতে লিভারপুল। ঘরের মাঠে পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। যদিও বিরতির আগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অলরেডরা। অ্যাওয়ে ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের সেরা দলও তারা। কিন্তু ইউনাইটেডের বিপক্ষে শেষ নয় ম্যাচে জয় মাত্র দুটি।

গত মৌসুমে ইউনাইটেডের কাছে দুই ম্যাচেই হেরেছিল লিভারপুল। এবার কি সেই হারের প্রতিশোধ নেবে অলরেডরা? নাকি পচেত্তিনোর হাত ধরে নতুন করে জেগে উঠবে রেড ডেভিলরা? অ্যানফিল্ডের মহারণে উত্তর মিলবে মাঠেই।

এফএস