নতুন কোচের খোঁজে বাফুফে; পছন্দের তালিকায় পুরোনো মুখ ডি ক্রুইফ

বাফুফের পতাকা
ফুটবল
এখন মাঠে
0

থমাস ডুলিকে লম্বা সময়ের জন্য বিবেচনা করছে না বাফুফে। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার গুডবুক থেকে আপাতত সরে গেছে মার্কিন এই কোচের নাম। তবে, পরের কোচ হিসেবে বাফুফের তালিকায় যিনি আছেন, তাকেও প্রচলিত অর্থে হাইপ্রোফাইল কোচ বলা চলে না। পরিচিত মুখ লুডভিক ডি ক্রুইফকেই আবার দেশের ফুটবলের দায়িত্ব দিতে চাইছে বাফুফে।

আপাতদৃষ্টিতে বাফুফের এই দুই কর্মকর্তার বক্তব্যের মাঝে খুব বড় কোনো সংযোগ নেই। তবে, ফেডারেশনের অন্দরে কান পাতলে এই দুই বক্তব্যের একটা সংযোগ পেতে পারেন ফুটবল ভক্তরা। জাতীয় দলের ড্রেসিংরুমের নির্ভরযোগ্য এক সূত্রের মাধ্যমে এখন টিভি নিশ্চিত হয়েছে, আপাতত হাইপ্রোফাইল কোনো নাম না, বরং লুডভিক ডি ক্রুইফকেই কোচ হিসেবে পছন্দ করে রেখেছে বাফুফে।

জাতীয় দলের কোচিং স্টাফের সাবেক এক সদস্যও বিষয়টি এখন টিভিকে নিশ্চিত করেছেন। এমনকি তার নিজেরও প্রত্যাবর্তন ঘটতে পারে লুডভিক ডি ক্রুইফের কোচিং প্যানেলে। তবে প্রশ্ন হচ্ছে, বর্তমান কোচ থমাস ডুলিকে কেন তবে বিদায় বলছে না ফেডারেশন?

এর পেছনে আছে কোচিং লাইসেন্স জটিলতা। এএফসি নির্দেশনা অনুযায়ী, জাতীয় দলের কোচ হতে চাইলে অবশ্যই প্রো লাইসেন্স থাকতে হবে। তবে, লুডভিক ডি ক্রুইফের এখন পর্যন্ত কোচিংয়ের ‘প্রো’ লাইসেন্স নেই। আগামী জানুয়ারিতে উয়েফার ‘প্রো’ লাইসেন্স প্রোগ্রাম রয়েছে। বয়সভিত্তিক দল ছেড়ে সেই কোর্সে অংশ নেবেন ডাচ কোচ ক্রুইফ। এখন প্রশ্ন তিনি কী পুরো কোচিং লাইসেন্স পেয়ে বাফুফেতে আসবেন? নাকি কেবল অংশগ্রহণের সার্টিফিকেটেই হামজা-শোমিতদের জন্য যথেষ্ট ভাববে বাফুফে?

থমাস ডুলির মেয়াদ নিয়েও এই কারণেই আপাতত ধোঁয়াশা চলছে। যদিও এরইমাঝে বাফুফে থেকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে মার্কিন কোচকে। ধারণা করা হচ্ছে ৫ মাসের জন্য আপাতত মেয়াদ বাড়ানো হবে। মার্চ উইন্ডোতে ফলাফল ভাল হলে তাকে আগামী সাফ পর্যন্ত রাখা হবে জাতীয় দলের সঙ্গে। আর তা না হলে, এক দশক পর বাংলাদেশের ফুটবলে আবার দেখা যাবে লুডভিক ডি ক্রুইফকে।

এফএস