পিএসএলের গত আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় লাহোর কালান্দার্স। তবে চলতি বছর গ্লোবাল সুপার লিগে (জিএসএল) লাহোরের সঙ্গে কাজ করেছিলেন শন টেইট। সেই অভিজ্ঞতায় মুগ্ধ হয়েই কালান্দার্স কর্তৃপক্ষ তাকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
কোচিংয়ের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের উন্নয়ন প্রকল্পেও যুক্ত থাকবেন টেইট। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। জিএসএলে লাহোরের সঙ্গে কাজ করে দলের পরিবেশ ও ব্যবস্থাপনার ওপর সন্তুষ্ট ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই লাহোরের প্রস্তাব পেয়ে তাতে সম্মতি জানান টেইট।





