বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররা
এখন মাঠে
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে ঘোষিত এ দল থেকে বাদ পড়েছেন পেসার জেরাল্ড কোয়েতজে এবং কোয়েনা মাফাকা। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

দুই পেসারের পরিবর্তে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন নতুন মুখ তিয়ান ভ্যান ভ্যুরেন। আর টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন ইথান বস্ক ও জেজে ব্যাসন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের দলে থাকলেও, সম্প্রতি লায়ন্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সময় মাসলের ইনজুরিতে পড়েন কোয়েতজে।

অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা মাফাকা। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ভ্যান ভুরেন লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ২৬টি ম্যাচ।

এদিকে, মাত্র ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বাংলাদেশের বিপক্ষে দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার ব্যাসন।

অন্যদিকে, প্রোটিয়াদের হয়ে ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলা ইথান বস্ককে রাখা হয়েছে কেবল সংক্ষিপ্ত সংস্করণের দলে।

‌১ ডিসেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।

এসএইচ