পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইতালি। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দুই ব্যাটার এনথনি মস্কা ও স্মাটস।
এরপর ওপেনার জাস্টিন মস্কা ও বেন মানেট্টির জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় আজ্জুরিরা। ৩৪ বলে ৪৩ করে রাশিদের বলে ক্যাচ আউট হন মস্কা।
আরও পড়ুন:
অন্যদিকে ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন। শেষ দিকে গ্র্যান্ট স্টুয়ার্ট ২৩ বলে ৪৫ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ফিল সল্ট, জেকব বেথেলরা।
তবে শেষ দিকে উইল জ্যাকসের ২২ বলে ৫৩ রানের ক্যামিওতে ২০০ রানের গন্ডি পার করে ইংল্যান্ড। ইতালির হয়ে দুটি করে উইকেট নেন গ্রান্ট স্টুয়ার্ট ও কালুগামাগে।





