ক্রিকেট থেকে নিষিদ্ধ উইন্ডিজ পেসার সিয়ার্লস

ওয়েস্ট ইন্ডিজের পেসার জ্যাভন সিয়ারলেস
ক্রিকেট
এখন মাঠে
0

বার্বাডোজের ঘরোয়া টি-টেন লিগ ‘বিম-১০’-এ দুর্নীতির অভিযোগে বড় শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জ্যাভন সিয়ার্লস। তাকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে নিষিদ্ধ হয়েছেন দলের মালিক চিত্রঞ্জন রাঠোর এবং কর্মকর্তা ট্রেভন গ্রিফিথও।

২০২৩-২৪ মৌসুমের ‘বিম-১০’ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা, অন্যদের দুর্নীতিতে উৎসাহ দেয়া এবং জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া দুর্নীতি দমন কর্মকর্তাদের তদন্তে বাধা দেয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন:

বিশেষ করে ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত দুর্নীতির তথ্য গোপনের অভিযোগও তুলেছে আইসিসি। অভিযুক্ত তিনজনকে আগামী ২৫ মার্চের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

ক্যারিবিয়ান ক্রিকেটে পরিচিত মুখ সিয়ার্লস এর আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ক্রিনবাগো নাইট রাইডার্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের দলে ছিলেন।

জেআর