পিএসএলে অংশ নিতে দেশ ছাড়লেন মুস্তাফিজসহ চার ক্রিকেটার

মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশ ছেড়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন।

পাকিস্তানের ‘এ’ লিগে ডাক পাওয়া আরও দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম যাবেন পরবর্তীতে। পিএসএলে এবার সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

আরও পড়ুন:

এরপর নিলাম থেকে দল পান রিশাদ, নাহিদ এবং ইমন। পেশোয়ার জালমিতে এবারে আছেন তিন বাংলাদেশি। নাহিদ রানা, শরিফুল ইসলামের পাশাপাশি তানজিদ তামিম খেলবেন বাবর আজমদের সঙ্গে।

মুস্তাফিজ এবং পারভেজ ইমনের ঠিকানা লাহোরে। আর রিশাদ এবারে খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে।

জেআর