ইইউ টি-২০ লিগের উদ্বোধনী আসরে খেলবেন সাকিব

সাকিব আল হাসান
ক্রিকেট
এখন মাঠে
0

ইউরোপিয়ান ক্রিকেটে নতুন অধ্যায়। প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইইউ টি-২০), যেখানে রয়্যাল ব্রাসেলসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বেলজিয়ামের ব্রাসেলসে বসতে যাওয়া এ টুর্নামেন্টে সাকিবের সঙ্গে তার দলে আরও আছেন এলেক্স হেইলস, জেসন রয়, শেল্ডন কটরেল, রাইলি রুশো ও রাভি বোপাড়ার মতো বিশ্ব তারকারা।

আরও পড়ুন:

আগামী ৬ জুন শুরু হয়ে ১৪ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রাসেলসে। নতুন এ লিগে তারকায় ঠাসা দল নিয়ে শিরোপার লড়াইয়ে নামছে ব্রাসেলস। প্রথম আসরে সেরার মুকুট মাথায় দিতে চাইবেন এ তারকারা।

জেআর