স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
দেশে এখন
1

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি ছাত্রদলের সভাপতি সাহস বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনাকারী স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে ধারণ করাই আমাদের মূল প্রেরণা।’

আরও পড়ুন:

সাধারণ সম্পাদক শিপন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণার এই দু’টি নাম ও তাদের রেখে যাওয়া আদর্শকে আমরা চিরস্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। তাদের আদর্শ ধারণ করে বাংলাদেশকে আরও গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।’

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল কমিটির শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, বিএম কাউসার, জুবায়ের আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক তানভীর হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাকিব মিয়া উপস্থিত ছিলেন।

ইএ