অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা

ম্যাচে শান্তর ব্যাটিংয়ের একটি মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
1

প্রায় ১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের ১ম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে ব্যাট করছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাইফের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৫ রান করে নাথান এলিসের বলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো লাবুসেইনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর দলের হাল ধরেন দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। শতরানের এ জুটি বাংলাদেশকে আবারও ট্র্যাকে ফিরিয়ে আনে।

তবে পার্টনারশিপ শতক পেরোনোর পরই সেই নাথান এলিসের বলেই এবার জাভিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৪ রানে ইনিংসের ১৭তম ওভারে ফিরে যান তামিম।

আরও পড়ুন:

এরপর মাঠে নামা লিটন কুমার দাসও খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি রেনশোর বলে সাজঘরে ফেরেন মাত্র ৭ রানে। এরপর ২৬তম ওভারে রেনশো আরেকটি উইকেট শিকার করেন, এবারের শিকার সেট ব্যাটার ব্যক্তিগত ৬৭ রানে খেলতে থাকা শান্ত।

শেষ খবর পাওয়া পর্যন্ত তৌহিদ হৃদয় ও মোসাদ্দেক সৈকত ব্যাটিং করছেন। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান।

উল্লেখ্য, বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার ৫ ব্যাটার ও ২ অলরাউন্ডার নিয়ে। মোসাদ্দেককে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। একাদশে জায়গা হয়নি স্পিনার রিশাদ হোসেনেরও। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে বোলিং অলরাউন্ডার লিয়াম স্কটের।

এসএইচ