বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সবশেষ টেস্ট সিরিজের দল থেকে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং ন্যাথান লায়ন ফিরেছেন স্কোয়াডে।

বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নিজেদের গ্রীষ্মকালীন ক্রিকেটীয় সূচি শুরু করবে বাংলাদেশ। যে কারণে মূল টেস্ট স্কোয়াডের সবাইকেই রাখা হয়েছে।

সবশেষ বাংলাদেশের মাটিতে একেবারেই খর্বশক্তির দল নিয়ে হাজির হয়েছিল অজিরা। সে হিসেবে সাদা পোশাকে বেশ শক্ত স্কোয়াডই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

অজি পেসত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের পাশাপাশি চতুর্থ পেসার হিসেবে স্কট বোল্যান্ডকেও রাখা হয়েছে একাদশে।

ব্যাটিং ইউনিটে ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথরা থাকছেন টাইগার বোলারদের পরীক্ষা নিতে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৩ আগস্ট থেকে।

এসএস