আজ (শুক্রবার, ২৪ জুলাই) শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাধায় দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা নারী দল। ৫ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ৪৮ রান তোলে ঢাকা।
আরও পড়ুন:
জবাব দিতে নেমে ৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ে ৬ উইকেটে মাত্র ২৯ রানেই থেমে যায় ময়মনসিংহ। ফলে ১৯ রানের জয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা।
ম্যাচ শেষে ট্রফি জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়ে ঢাকার ক্রিকেটাররা। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে দারুণ লড়াই করে প্রশংসা কুড়িয়েছে রানার্সআপ ময়মনসিংহও।





