হংকং-চীন ও থাইল্যান্ডের মধ্যকার গ্রুপ ‘এ’-র ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যাদের বহুকাঙ্ক্ষিত লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।
অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং আয়োজক সংযুক্ত আরব আমিরাত। আগামী ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।
আরও পড়ুন:
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল এবং ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি ফরম্যাটে এটি নারী এশিয়া কাপের ষষ্ঠ সংস্করণ। তিনবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল ভারত। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ এবং সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।





