সিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন দাসুন শানাকা

দাসুন শানাকা
ক্রিকেট
এখন মাঠে
0

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে তাণ্ডব চালালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। মাত্র ৩৯ বলে সিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন লঙ্কান এ অলরাউন্ডার।

দশম ওভারে ৮৯ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন শানাকা। এরপরই শুরু হয় ছয়-চারের বৃষ্টি। শেষ পর্যন্ত ৮টি চার ও ১২টি ছক্কায় মাত্র ৪৩ বলে ১২১ রানে অপরাজিত থাকেন এ লঙ্কান ব্যাটার।

তার এ বিস্ফোরক ইনিংসে ভর করে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে পেট্রিয়টস। জবাবে জেরেমিয়া লুইসের ৫ উইকেটের তোপে পড়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস।

শানাকার রেকর্ড গড়া সেঞ্চুরিতে পেট্রিয়টস পেয়েছে ১৩৭ রানের বিশাল জয়। শানাকার ইতিহাস গড়া এ অতিমানবীয় পারফরম্যান্সে ম্যাচ জয়ের পাশাপাশি প্লে-অফের দৌড়ে দারুণভাবে টিকে রইল সেন্ট কিটস।

এসএস