সিপিএল অভিষেক ম্যাচের দাপটকেও ছাড়িয়ে গেলেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ
ক্রিকেট
এখন মাঠে
0

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ( সিপিএল) বল হাতে দাপট অব্যাহত রেখেছেন বাংলাদেশি তারকা মেহেদি হাসান মিরাজ। অভিষেক ম্যাচে ৩ উইকেট নেয়ার পর নিজের দ্বিতীয় ম্যাচে তুলে নিলেন ৪ উইকেট। সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন এ অলরাউন্ডার।

গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ও বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয় মিরাজের দল গায়ানা ওয়ারিয়র্স।

দুই ওপেনার কলিন মুনরো ও অ্যালেক্স হেলস দারুণ সূচনা এনে দিয়েছিলেন ত্রিনবাগোকে। তবে পঞ্চম ওভারে বল করতে এসে ২৬ রান করা মুনরোকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন মিরাজ। ভাঙেন ৪১ রানের উদ্বোধনী জুটি। পরের বলেই নিকোলাস পুরানকেও বোল্ড করে সাজঘরে পাঠান বাংলাদেশি তারকা।

পাওয়ারপ্লেতে দুই উইকেট শিকার করে ত্রিনবাগোর রানের গতি কমিয়ে দেন মিরাজ। ১৩তম ও ১৫তম ওভারে নিজের শেষ দুই ওভার করতে এসে জেইড গুলি ও সুনিল নারাইনকেও বোল্ড করেন মিরাজ।

৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে ত্রিনবাগোকে আটকে দেন মাত্র ১২৬ রানে। ৬ উইকেট হাতে রেখেই যেটি পেরিয়ে যায় গায়ানা।

জেআর