২৮তম আসরে এসে এনসিএলে দেখা গেলো সত্যিকারের টেস্ট আভিজাত্য। ইংলিশ কাউন্টি ক্রিকেটে যেমন দল নিজস্ব পরিচয় আর শতভাগ পেশাদার সুযোগ-সুবিধা নিয়ে মাঠে নামে, ঠিক তেমন কিছু এবার শুরু দেশের ক্রিকেটে।
এবারই প্রথম প্রতিটি বিভাগকে সরবরাহ করা হয়েছে নিজস্ব লোগো সংবলিত আন্তর্জাতিক মানের হেলমেট আর টেস্ট ঐতিহ্যের ব্যাগি ক্যাপ। আজ (শনিবার, ৩ অক্টোবর) থেকে শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার আসরে তাই এবার এসেছে কিছুটা ভিন্নতা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেশ কয়েকজন বিসিবি পরিচালকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা ওঠে এবারের আসরের। উদ্বোধনী দিনে মিরপুরের মাঠে নেমেছে ঢাকা বিভাগ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। ম্যাচে ঢাকা বিভাগের অধিনায়ক মহিদুল ইসলাম অঙ্কন টসে জিতে নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত।
আরও পড়ুন:
দিনের বাকি ম্যাচগুলোতে সিলেট মাঠে ময়মনসিংহ খেলছে সিলেটের বিপক্ষে। খুলনা মুখোমুখি বরিশালের আর রাজশাহী খেলছে চট্টগ্রামের বিপক্ষে।
তবে এতো নতুনত্বের মাঝেও মাঠের লড়াইয়ে কিছুটা শূন্যতা তৈরি করেছে শীর্ষ তারকাদের অনুপস্থিতি। জাতীয় টেস্ট দল সিরিজ খেলতে বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে।
অন্যদিকে, এশিয়ান গেমসের দলে জাপানে আছেন দেশের আরেকটি দল। তবে এই শূন্যতাকে নিজেদের প্রমাণ করার মঞ্চ হিসেবে দেখছেন তরুণ ও ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পারফর্মাররা।
বিসিবি প্রফেশনালিজমের পথ উন্মুক্ত করার পর এবার মাঠের পারফরম্যান্সে তরুণরা তার কতটা ধারাবাহিকতা দেখান— সেটাই এখন দেখার বিষয়।





