এই টুর্নামেন্টে দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে নাহিদা আক্তারের। এই টুর্নামেন্ট দিয়ে দলে ফিরেছন সুমনা।
গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। এরপর এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দলেও ছিলেন না তিনি। এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ছিলেন না এই পেসার।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে নাহিদার দল। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে আজমানের কারওয়ান ক্রিকেট গ্রাউন্ড ও সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে। গ্রুপ পর্ব শেষে সুপার সিক্সে উঠলে ২০, ২২ ও ২৩ নভেম্বর আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল ২৫ নভেম্বর।





