ভারতের বিপক্ষে টেস্টের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

নিউজিল্যান্ডের কিক্রেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত ১৪ সদস্যের দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র। জায়গা পেয়েছেন ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেলও।

তবে তিনজনই এখনো চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। ডান কাঁধের হাড় সরে যাওয়ায় সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রবীন্দ্র।

আর কনওয়ে ভুগছেন কনকাশনে। অন্যদিকে কোয়াড্রিসেপসের চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় উইকেটকিপার ব্লান্ডেল। প্রথম টেস্টের আগেই ফিট হয়ে ওঠার লক্ষ্য তাদের। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই সিরিজ।

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে থাকা ভারতের জন্যও ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ এটি।

এফএস