বসরা বিমানবন্দরে ইরানি দলের বিমান অবতরণে বাধা

বিমানবন্দরে ইরানি ফুটবলার
ফুটবল
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতে ইরানি দলকে বহনকারী বিমান বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক।

মাঠে নামার আগেই বাধার মুখে ইরান জাতীয় ফুটবল দল। গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) বিমানটি ইরানে ফিরে গিয়ে আবদান বিমানবন্দরে অবতরণ করে। পরে সড়কপথে বসরায় যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

চার জাতির টুর্নামেন্টে অংশ নিতে ইরাকে যাচ্ছিল ইরান। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইরাক, লেবানন ও ফিলিস্তিন। ইরানি বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে গত সেপ্টেম্বরে একই কারণে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচলও স্থগিত করেছিল ইরাক।

জেআর