দক্ষিণ আফ্রিকায় ইতিহাস বদলানোর মিশনে বাংলাদেশ

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের একাংশ
ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস বদলানোর মিশন বাংলাদেশের। অতীতের আট টেস্টে আট হার। পাঁচটিতেই ইনিংস ব্যবধানে পরাজয়। তবে এবার চিত্রটা ভিন্ন। আর বাংলাদেশের শক্তি ও সামর্থ্য নিয়ে এবার বেশ সতর্ক প্রোটিয়ারাও। ওয়ান্ডারার্সে তাই শুরু হয়ে গেছে নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ দল।

কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে ব্যস্ত ক্রিকেটাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও নতুন ব্যাটিং বিশেষজ্ঞ ডেল বেনকেনস্টাইন।

প্রথম দিনের অনুশীলনে সবার নজর কেড়েছেন দলের নতুন ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন। নেট সেশনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীসহ ব্যাটারদের প্রোটিয়া কন্ডিশন মানিয়ে নেয়ার কৌশল নিয়ে নিবিড়ভাবে কাজ করতে দেখা গেছে তাকে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস মেজাজে দেখা গেল।

জেআর