একাদশে ফিরেছেন ব্যাটার জুবায়ের হামজা ও পেসার ডেন পিটারসেন। কেপটাউন টেস্টের দল থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহাম ও পেসার জেরাল্ড কোয়েটজে।
ঘোষিত এই স্কোয়াড থেকে ধারণা করা হচ্ছে, ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পুরোপুরি পেসবান্ধব উইকেটই দেখা যাবে। কাগিসো রাবাদা, ডেন পিটারসেন ও মার্কো ইয়ানসেনের মতো পেসারদের পাশাপাশি আছেন উইয়ান মুল্ডারও।
একাদশে একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন সাইমন হারমার। ব্যাটিং ইউনিটে এইডেন মার্করাম, কোলিন অ্যাকারম্যান, টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনদের পাশাপাশি একাদশে দেখা যাবে জুবায়ের হামজাকে।





