ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দু’পক্ষের মাঝে আলোচনা এরইমাঝে অনেকদূর এগিয়েছে। শুরু থেকেই দলের দায়িত্বে থাকা ল্যান্স ক্লুজনারের জায়গায় দেখা যাবে উইলিয়ামসনকে।
এর আগে ডারবানের হয়ে ২০২৫ ও ২০২৬ সালের এসএ টোয়েন্টি খেলেছিলেন তিনি। গেল বছর লখনৌ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক এডভাইজর হিসেবে দায়িত্ব পালনের পর এবার সরাসরি কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক এই কিউই তারকাকে।
কেইন উইলিয়ামসন ডারবানে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে পাচ্ছেন টম মুডিকে। সঙ্গে দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন রায়ান কুক।
ভারত অরুণ বোলিং কোচ, কার্ল ক্রো স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।





