
প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, লাহোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে পাকিস্তানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তান সফর করতে যাচ্ছে আইরিশরা।

শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান দলের রদবদল
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেও রদবদল করলো পাকিস্তান। দুজন খেলোয়াড়কে বাদ দিয়ে চারজনকে স্কোয়াডে যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জরুরি অবস্থায় পাকিস্তান ক্রিকেটের সূচি পরিবর্তন
জরুরী অবস্থা জারি করায় পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান ক্রিকেট টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রধান কোচসহ ৭ ক্রিকেটারকে ছাঁটাই করলো পাকিস্তান
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগেই পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন। একসঙ্গে সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লর্ডস টেস্ট বয়কটের হুমকি পিসিবির, নাটকীয়তা শেষে দ্বিতীয় দিনেও সচল ম্যাচ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের ছেলেদের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে এক নজিরবিহীন সংকটে পড়ে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদ জানিয়ে পিসিবি, টেস্ট বয়কটের হুমকি দেয়। তবে দ্বিতীয় দিনে খেলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান দল।

চোট পেয়েছেন বাবর আজম
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন বাবর আজম। এ কারণে পাকিস্তানের এই টেস্ট অধিনায়ককে প্রস্তুতি ম্যাচে আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের ব্যাটিং কোচ হচ্ছেন মাইকেল স্মিথ
টানা ব্যাটিং বিপর্যয় কাটাতে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের দায়িত্বে আসছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ফার্স্ট ক্লাস ক্রিকেটার ও লেভেল ফোর কোচ মাইকেল স্মিথ। লাল ও সাদা বলের দুই ফরম্যাটের দলকেই কোচিং করাবেন তিনি।

পিএসএল থেকে নিষিদ্ধ দাশুন শানাকা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে দাশুন শানাকাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার অর্থ আগামী পিএসএলে দেখা যাবে না লঙ্কান তারকাকে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, বিপর্যস্ত বিশ্ব
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভারত, চীন, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ। গ্যাসের অভাবে সুরাটের অনেক বস্ত্র কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ঝুঁকি আছে জেনেও বাধ্য হইয়ে কার্বন মিশ্রিত জ্বালানি ব্যবহার করছে মালিকরা। জ্বালানি সংকটে ভেন্যু কমিয়ে দর্শকশুন্য মাঠে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এছাড়াও, গ্যাস ও তেলের আকাশছোঁয়া দামে বিপর্যস্ত নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তেলের পাম্পে দীর্ঘ লাইন চীন, থাইল্যান্ড, ফিলিপিন্স ও স্লোভেনিয়ায়। যদিও ট্রাম্পের যুদ্ধবিরতির ইঙ্গিতে সোমবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানির দাম ১৩ শতাংশ কমেছে।

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেও টুর্নামেন্টটি খেলবেন না ব্লেসিং মুজারাবানি। এর পরিবর্তে আইপিএলে খেলতে রাজি হয়েছেন তিনি। এদিকে জিম্বাবুইয়ান এ পেসারের এমন সিদ্ধান্তে নাখোশ হয়ে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।

ক্রিকেটার ইরফানের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ আফ্রিদির
পাকিস্তান ক্রিকেটে তরুণ ক্রিকেটার ইরফান খান নিয়াজীর বয়স নিয়ে উঠেছে নতুন বিতর্ক। তার বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে পাকিস্তানের বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)—দেশটির এক গণমাধ্যমে এমনই তথ্য উঠে এসেছে।