১৫ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ ম্যাগুয়েরের

হ্যারি ম্যাগুয়ার
ফুটবল
এখন মাঠে
0

দীর্ঘ ছয় বছরের আইনি প্রক্রিয়া শেষে নিজের বিরুদ্ধে হওয়া মামলার পুনর্বিচার পেলেন হ্যারি ম্যাগুয়ার। যেখানে তাকে ১৫ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছেন গ্রিসের আদালত।

২০২০ সালের আগস্টে গ্রিসের মাইকোনোস দ্বীপে হওয়া এক ঘটনার জেরে ম্যাগুয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সে সময় তাকে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ড দিয়েছিল আদালত।

আরও পড়ুন:

ম্যাগুয়েরকে বারবার শারীরিক হামলা, ঘুষ দেয়ার চেষ্টা, সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতা এবং অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার পরদিনই এর বিরুদ্ধে আপিল করেন এই ডিফেন্ডারের আইনজীবীরা।

এতে আগের দণ্ড বাতিল হয়ে যায়। নতুন করে হওয়া এ বিচারে ম্যাগুয়ারের অপরাধের মাত্রা তুলনামূলক কম হওয়ায় তার সাজার পরিমাণ কমানো হয়েছে।

এফএস