শিরোপা উৎসবের প্রায় দুই মাস পর আফ্রিকান কাপ অফ নেশন্সের শিরোপা হারালো সেনেগাল। ফাইনালে মরক্কোকে দেয়া পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে ১৭ মিনিট খেলা বন্ধ রেখেছিল সাদিও মানের দল। সেটাই কাল হয়ে দাঁড়ালো সেনেগালের জন্য। মাঠের খেলায় সেদিন ১-০ গোলের জয় পেলেও সিএএফের সিদ্ধান্ত অনুযায়ী মরক্কোর কাছে তারা হেরেছে ৩-০ ব্যবধানে।
আকস্মিক এই শিরোপা কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়ে দ্বিমত আছে খোদ সেন্ট্রাল আফ্রিকান ফুটবলেই। মরক্কোকে শিরোপা দিয়ে চরম দুঃখজনক বলে উল্লেখ করেছেন কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সদস্য অগাস্টিন সেনঘোর।
আরও পড়ুন:
তার মতে, এটি ফিফা এবং সিএএফের আইনের লঙ্ঘন। এমন এক সিদ্ধান্তের প্রতিবাদ জানানো উচিত সব সদস্যের। সেনেগাল ফুটবলের সাবেক এই প্রেসিডেন্ট আভাস দেন, শিরোপার প্রশ্নে কোর্ট অফ অ্যাট্রিবিউশন ফর স্পোর্টসেও আপিল করতে যাবে সেনেগাল।
সেনেগালের সাধারণ ভক্তদের মাঝেও দেখা দিয়েছে ক্ষোভ। অন্যদিকে মরক্কো ফুটবলের ভক্তরাও চমকেছেন এমন সিদ্ধান্তে।
তবে, মরক্কোকে শিরোপা দিয়ে দেয়ার এই সিদ্ধান্তে এখন পর্যন্ত নীরব রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের এমন নীরবতার সমালোচনাও করেছেন আফ্রিকান ফুটবল সংশ্লিষ্টরা।
ক্যামেরুন, ঘানা এবং সেনেগালের সাবেক কোচ ক্লড লে রয় এমন ঘটনার দায় দিয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনোর দিকে।





