স্বাধীনতা দিবসে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাফুফে

বাফুফের লোগো
ফুটবল
এখন মাঠে
0

স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সকালে লাল ও সবুজ দলে ভাগ হয়ে বাফুফে সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফে খেলে ইয়ুথ দল। যেখানে ৪-০ ব্যবধানে জয় পায় সবুজ দল।

আরও পড়ুন:

এরপর প্রীতি ম্যাচে অংশ নেন বাংলাদেশের নারী ফুটবলাররা। জাতীয় ও বয়সভিত্তিক দলের ফুটবলাররা ভাগ হয়ে খেলেন লাল ও সবুজ দলে। যেখানে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে।

দ্বিতীয়ার্ধ্বে অয়ন্ত বালা ও মনিকা চাকমার গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সবুজ দল।

এফএস