সিএএফের আদেশ না মেনেই ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগাল

ট্রফি নিয়ে সেনেগালের  প্যারেড
ফুটবল
এখন মাঠে
0

শিরোপা জেতার পরেও সেনেগালের ট্রফি ফেরত নিতে চেয়েছিল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। তবে মহাদেশীয় সংস্থার আদেশকে পাত্তা না দিয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগাল ফুটবল দল।

গতকাল (শনিবার, ২৮ মার্চ) পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সেনেগাল। প্যারিসের স্তাদিও দ্য ফ্রান্সে খেলতে নামার আগে আফ্রিকান কাপ অব নেশন্সে জেতা ট্রফি নিয়ে সমর্থকদের সামনে প্যারেড করেন দলটির ফুটবলাররা। এমনকি ট্রফি জয়ের কারণে দুই তারকাখচিত জার্সি পরেও খেলেন তারা।

আরও পড়ুন:

এর আগে গত জানুয়ারিতে আফকনের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। এর প্রায় দুই মাস পর সিএএফ সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে জয়ী ঘোষণা করে। পরবর্তীতে মরক্কো জানায়, সেনেগাল নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। যদিও এসব কিছুই পাত্তা দেয়নি সেনেগাল।

ইএ