আর্নে স্লটকে সরিয়ে জাবি আলোনসোকে কোচ করার গুঞ্জন

আর্নে স্লট ও জাবি আলোনসো
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ২-০ গোলে হারার পর লিভারপুলের ম্যানেজার আর্নে স্লটকে বরখাস্ত করার জোর গুঞ্জন উঠেছে। তার জায়গায় ক্লাবটির দায়িত্ব নিতে পারেন জাবি আলোনসো।

শেষ ৬ ম্যাচে লিভারপুল জয় পেয়েছে একটিতে। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ৫ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ডের ক্লাবটি। যেখানে ওপরে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান ২১।

এমন অবস্থায় প্রিমিয়ার লিগ জয় করা অনেকটা অসম্ভব। ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে খুইয়েছেন এফএ কাপ জয়ের সুযোগ। এদিকে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে হেরে আসরটি থেকেও ছিটকে যাবার পথে অল রেডরা।

আরও পড়ুন:

শুধু তাই না শঙ্কা জেগেছে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলতে পারা নিয়েও। তাই ক্লাবটির সমর্থকরা চাইছেন সময় নষ্ট না করে এখনই যাতে আর্নে স্লটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এফএস