ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছে রিয়াল। তবে ফিনিশিংয়ে ব্যর্থ ছিলেন এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। ম্যাচের ৫১ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান ফেদে ভালভার্দে।
১১ মিনিট পরই জিরোনাকে সমতায় ফেরান থমাস লেমার। শেষ পর্যন্ত এ ব্যবধানেই ম্যাচ শেষ হয়। এতে টেবিল টপার বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে লস ব্লাঙ্কোরা।
আরও পড়ুন:
আজ (শনিবার, ১১ এপ্রিল) এস্পানিওলের বিপক্ষে বার্সা জিতলে সমান ম্যাচে ৯ পয়েন্ট এগিয়ে যাবে কাতালানরা। রাতে অন্য ম্যাচে প্রিমিয়ার লিগে উলভসকে ৪-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।
এছাড়া সিরি আয় মালেনের হ্যাটট্রিকে পিসার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে এএস রোমা।





