শেষ সময়ে জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের শিরোপার লড়াই

ফুটবল
ফুটবল
এখন মাঠে
0

মৌসুমের শেষ দিকে এসে জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলোর শিরোপা জয়ের লড়াই। গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) রাতে মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে মাঠে নামে বেশকয়েকটি বড় ক্লাব। আজ (রোববার, ২৬ এপ্রিল) দিবাগত রাতেও এফএ কাপের সেমিফাইনালসহ লা লিগা, ইতালিয়ান লিগ সিরি আ’তে মাঠে নামবে দলগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াইটা জমিয়ে রেখেছে আর্সেনাল। গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) ঘরের মাঠে ১-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে আবারও ম্যানচেস্টার সিটির থেকে ৩ পয়েন্ট এগিয়ে গেলো গানার্স। ৩৪ ম্যাচে মিকেল আর্তেতার পয়েন্ট এখন ৭৩। যদিও তাদের থেকে এক ম্যাচ কম খেলেছে সিটি।

আরও পড়ুন:

অন্যদিকে ইপিএল নয় শনিবার রাতে এফএ কাপের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে ব্যস্ত ছিলো পেপ গার্দিওয়ার ম্যানসিটি। যেখানে পিছিয়ে গিয়েও সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয়ের গল্প লেখে সিটিজেনরা। মার্চে কারাবাও কাপ জয়ের পর আরও একটি ফাইনালে পা রাখলো ব্লুজ। আজ (রবিবার, ২৬ এপ্রিল) দিবাগত রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে চেলসি ও লিডস ইউনাইটেড।

এদিকে আগের দিন রিয়াল মাদ্রিদের ড্রয়ের পর লা লিগার শিরোপার দৌঁড়ে এগিয়ে যায় বার্সেলোনা। শনিবার রাতে হেতাফেকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিলো কাতালানরা। ৩৩ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট অর্জন করেছে বার্সা যা রিয়ালের থেকে ১১ পয়েন্ট বেশি।

সিরি আ’তে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে রোমা। তবে শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকা ইন্টার মিলান, ইউভেন্তুস, এসি মিলান মাঠে নামবে রোববার রাতে। যেখানে ইন্টার মুখোমুখি হবে তুরিনোর বিপক্ষে। এসি মিলান লড়বে ইউভেন্তুসের বিপক্ষে।

জেআর