এফএ কাপ ফাইনালে ম্যান সিটি; আর্সেনালের জয়ে জমজমাট ইপিএল শিরোপার লড়াই

ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের খেলোয়াড়া
ফুটবল
এখন মাঠে
0

এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে আর্সেনাল।

এফএ কাপের ম্যাচে সাউদাম্পটনকে আতিথ্য দেয় সিটি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর ফিরে এগিয়ে যেতে চেষ্টা করে উভয় ক্লাব। যেখানে প্রথমে সফল হয় সাউদাম্পটন।

আরও পড়ুন:

ম্যাচের ৭৯ মিনিটে ফিন আজাজের গোলে এগিয়ে যায় সফরকারীররা। এর ঠিক ৩ মিনিট পরেই জার্মেই ডকুর গোলে সমতায় ফেরে সিটি। ম্যাচের ৮৭ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ম্যানসিটির নিকো গনজালেস।

এদিকে ইপিএলে ম্যাচের ৯ মিনিটে এবেরিচির একমাত্র গোলে জয় পেয়েছে আর্সেনাল। যে জয়ে একম্যাচ বেশি খেলে সিটির থেকে ৩ পয়েন্ট এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। আলাদা আলদা ম্যাচে জয় পেয়েছে ফুলহাম, ওয়েস্ট হাম, লিভারপুল ও লিভারপুল

জেআর