এফএ কাপ: ইউইটেডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো চেলসি

চেলসি ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

এফএ কাপে লিডস ইউইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো চেলসি। দলের হয়ে একমাত্র গোল করেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

এদিন ওয়েম্বলে স্টেডিয়ামে শুরু থেকেই চেলসিকে চাপে রাখে লিডস। ম্যাচের ১৫ তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে নিশ্চিত গোলের হাত থেকে ব্লজদের বাঁচায় গোলরক্ষক রবার্ট সানচেজ। এরপর অবশ্য গোলের দেখা পেয়ে যায় চেলসি। ম্যাচের ২৩ মিনিটে ডান প্রান্ত থেকে পেদ্রো নেতোর ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন এনজো।

আরও পড়ুন:

এরপর পুরো ম্যাচে উভয় দলই চেষ্টা অব্যাহত রাখে। তবে গোল আদায় করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত এই ১ গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। আগেই ফাইনাল নিশ্চিত করে রাখায় ১৬ মে এফএ কাপের ফাইনালে চেলসি মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

ইএ