সেমেনেয়োর অবিশ্বাস্য গোলে এফএ কাপ জিতলো ম্যানচেস্টার সিটি

এফএ কাপ জিতলো ম্যানচেস্টার সিটি
ফুটবল
এখন মাঠে
0

দি ফুটবল এসোসিয়েশন চ্যালেঞ্জ কাপের (এফএ কাপ) ১৫৫ বছরের ইতিহাসে ফাইনাল ম্যাচ নির্ধারণে এমন অবিশ্বাস্য এবং দুঃসাহসিক গোল খুব কমই দেখা গেছে। অ্যান্তোনি সেমেনেয়োর একমাত্র গোলে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। এটি সিটিজেনদের চলতি মৌসুমে দ্বিতীয় ট্রফি। গতকাল (শনিবার, ১৭ মে) ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানসিটির সর্বোচ্চ পরীক্ষা নিয়েছে চেলসির রক্ষণভাগ। জমাট ডিফেন্সে সিটিজেনদের লম্বা সময় আটকে রাখে তারা। ম্যাচের ২৭ মিনিটে আর্লিং হালান্ড গোল করলেও অফসাইডে বাতিল হয় সেটি। বিরতির আগে হালান্ডকে হতাশ করেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ।

আরও পড়ুন

তবে ম্যাচের ১৮ মিনিট বাকি থাকতে গোলের দেখা পায় পেপ গার্দিওলার দল। হালান্ডের পাস থেকে গোল করেন অ্যান্তোনি সেমেনেয়ো। এর মিনিট পাঁচেক পরেই গোলের সুযোগ নষ্ট করেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত ৭২ মিনিটের ওই এক গোলেই শিরোপা উৎসব করে সিটি।

এটি ক্লাব ইতিহাসে ৮ম এফএ কাপ শিরোপা। আর কোচ পেপ গার্দিওলার ২০তম চ্যাম্পিয়নশিপ।

জেআর