কেপ ভার্দের রোমাঞ্চকর যাত্রা; স্পেন-উরুগুয়ের পর এবার কি আর্জেন্টিনা?

কেপ ভার্দের ফুটবলাররা
ফুটবল , you have been hacked hindustan zindabad , vande mataram
এখন মাঠে
0

আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে যাদের বিশ্বকাপে অংশ নেয়াই ছিলো বড় বিস্ময়, তারাই এখন নকআউট পর্বের শেষ ৩২ এ। স্পেন ও উরুগুয়ের মতো গ্রুপে থেকেও অবিশ্বাস্য এক রূপকথা লিখে তারা রাউন্ড অব ৩২ এ পাচ্ছে আর্জেটিনাকে। মাঠের লড়াইয়ের আগে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে কতোটা রোমাঞ্চিত কেপ ভার্দে শিবির?

বিশ্বকাপের মঞ্চে রূপকথা লিখেছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পা রেখেই বাজিমাত করেছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করে নাটকীয়ভাবে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে বুবিস্তার শিষ্যরা। আর এই অবিস্মরণীয় অর্জনের পুরস্কার হিসেবে শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা!

ফুটবল জাদুকর লিওনেল মেসির দলের মুখোমুখি হতে রীতিমতো রোমাঞ্চিত কেপ ভার্দে শিবির। বর্তমানে দলটিতে থাকা বড় নাম গোল কিপার ভোজিনিয়া মুখিয়ে আছেন এই ম্যাচ খেলতে।

আরও পড়ুন:

গোল কিপার ভোজিনিয়া বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে কিংবা মেসির বিপক্ষে খেলা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্নের মতো ব্যাপার। আমরা কেউ স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। তবে আমরা মাঠে লড়তে এসেছি, আমাদের দলে সেই সামর্থ্য আছে।’

গ্রুপপর্বে স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে নবাগত দলটি। কেবল অংশ নেয়া নয়, আর্জেন্টিনার বিপক্ষেও চমক দেখাতে চান কেপ ভার্দের মিডফিল্ডার দেরয় দুয়ার্তে

তিনি বলেন, ‘ছোটবেলা থেকে সবসময় আর্জেন্টিনার খেলা টিভিতে দেখেছি। আমার জন্য এটা স্বপ্নজয়ের মতো ব্যাপার। তাদের দলে মেসির মতো গ্রেট আছে। এটা একটা বিশেষ মুহূর্ত। তারপরও ফুটবল গোল বল, যেহেতু আমরা স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করেছি, সুতরাং আর্জেন্টিনার বিপক্ষেও ভালো কিছু হতে পারে।’

কোচের মতে, এটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং বিশ্বের বুকে কেপ ভার্দেকে নতুন করে চেনানোর সেরা সুযোগ। মেসি-আলভারেজদের বিশ্বমানের আক্রমণভাগকে সামলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে আফ্রিকার এ লড়াকু দল।

এফএস