টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলোয় মরক্কো

জয়ের পর উচ্ছ্বসিত মরক্কোর ফুটবলারা
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এর হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো। টুর্নামেন্টের হট ফেভারিট নেদারল্যান্ডকে বিদায় নিতে হলো টাইব্রেকারে ৩-২ গোলে হেরে।

ম্যাচে যে উত্তাপ ছড়াবে তা অনুমিয় ছিলো আগে থেকেই। র‌্যাংকিংয়ে পাশাপাশি থাকা দুই দল ডিফেন্সের শক্তি ধরে রেখেই আক্রমণ চালায় শুরু থেকে। তবে প্রথমার্ধে মরক্কো ছিল বেশ আত্মবিশ্বাসী। ৭০ শতাংশ বল পজিশন ধরে রেখে নেদারল্যান্ডের গোল মুখে সট নিয়েছে ১১ টি, যার মধ্যে অন টার্গেটে ছিলো পাঁচটি সট। তবে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে ডাচ শিবিরে উল্লাস এনে দেন কোডি গাকপো। ডিপাইয়ের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে দমে যায়নি উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ম্যাচের যোগ করা সময়ে ম্যাজিক দেখায় মরক্কো। হাকিম জিয়েচের কর্ণার থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ডিফেন্ডার ইসা দিওপ।

অতিরিক্ত ৩০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে মরক্কোর হয়ে প্রথম শটেই গোল মিস করেন আইনাউই। নেদারল্যান্ডসের হয়ে প্রথম সটে গোল পান কুপ মেইনার্স। তবে নাটকের তখনও অনেক বাকি ছিলো।

মরক্কোর দ্বিতীয় শটটি জালে জড়ান রাহিমি। কিন্তু ডাচদের পক্ষে দ্বিতীয় শট নিতে এসে সট মিস করেন ক্লইভার্ট। কিন্তু ডাচদের চতুর্থ শট নিতে আসা টিম্বারের সট মিস কারার পরে পাঁচ নাম্বার সটটি ও আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। ডাচদের এ জোড়া মিসই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

মরক্কোর হয়ে পঞ্চম ও শেষ শটটি নিতে আসেন সাইবেরি। ঠান্ডা মাথার সটে শটে লক্ষ্যভেদ করতেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মরক্কোর। ডাচদের বিদায় করে স্টেডিয়ামজুড়ে তখন শুধুই মরক্কোর লাল-সবুজের গর্জন।

কাতার বিশ্বকাপের পর এবারও নকআউট পর্বে নিজেদের জাত চেনালো মরক্কো। টাইব্রেকারের এ স্নায়ুযুদ্ধ জিতে তারা প্রমাণ করলো, বিশ্বমঞ্চে তারা এখন জায়ান্ট কিলার।

জেআর