চিলির ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে এসেই সকলের নজড়ে পড়েছে আফ্রিকান দেশ কেপ ভার্দের পারফরমেন্সে। দলের এ স্বপ্নের অভিষেকের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। আর সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে সুযোগ পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। আজ (শনিবার, ২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে ভোজিনহার সঙ্গে ১৮ মাসের চুক্তির ঘোষণা করেছে চিলির এ ক্লাবটি।

গুঞ্জন ছিলো লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি, ইতালির এসি মিলান, ইংল্যান্ডের প্রিমিয়র লিগের একটি ক্লাবের সঙ্গে ভোজিনহার কথা চলছিল। তবে সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে দক্ষিণ আমেরিকার দেশ চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিলেন ভোজিনহা।

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন পরে রাউন্ড অব ৩২ তে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জনপ্রিয় মুখ হয়ে উঠেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

পর্তুগালের ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হয়েছিলেন ভোজিনহা। সেই সুযোগেই তাঁকে দলে টেনে নেয় দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ক্লাবটি।

ক্লাব সভাপতি আনিবাল মোসা জানান, শুধু মাঠের পারফরম্যান্স নয়, ভোজিনহার জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী আকর্ষণও এ চুক্তির বড় কারণ।

জেআর