জন স্টোনসকে ফ্রিতে দলে ভেড়াতে এগিয়ে ইন্টার মিলান

ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস
ফুটবল
এখন মাঠে
0

গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে ইন্টার মিলান। ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান এই ক্লবে যাচ্ছেন এই ডিফেন্ডার।

গেলো মৌসুমে ম্যানচেস্টার সিটিকে বিদায় বলার পর থেকেই ইতালিয়ান দুই জায়ান্ট ইন্টার মিলান এবং য়্যুভেন্তাসের নজর ছিল স্টোনসের দিকে। যদিও শেষ মুহূর্তে ইন্টার মিলানই অনেকটা এগিয়ে যায়।

ইতালির একাধিক গণমাধ্যমের ভাষ্য, আজ্জুরিদের সঙ্গে এরইমাঝে চুক্তি পাকা করে ফেলেছেন ইংলিশ ডিফেন্ডার।

আরও পড়ুন:

একইদিকে স্টোনসের জাতীয় দলের সতীর্থ জর্ডান হেন্ডারসনের জন্য দৌঁড়ঝাপ করছে চেলসি। ব্রেন্টফোর্ড থেকে এই ইংলিশ মিডফিল্ডারকে দলে ভেড়াতে কোনো অর্থই খরচ হচ্ছে না চেলসির।

আর তাদের নগর প্রতিপক্ষ আর্সেনাল এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভিনিসিয়াসের জন্য। গানারদের বিশ্বাস, বড় অঙ্কের বেতন দিয়েই রিয়াল থেকে ভিনিসিয়াসকে আনতে পারবে তারা।

এসএইচ