আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) ভোরে আনুমানিক ৫টায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত এ টহল পরিচালনা করে বিজিবি।
অভিযানে দু’জন পুরুষ, একজন নারী ও দুই শিশুসহ মোট পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক দু’জন পুরুষ হলেন— যশোরের মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯) ও সাতক্ষীরার সাতক্ষীরা থানার শিবপুর গ্রামের মো. শরিফুল সরদার (৩৩)।
বিজিবি জানায়, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।





